শিরোনামঃ-

» গোলাপগঞ্জ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২১ | শুক্রবার


Manual5 Ad Code

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাপিয়ে পড়ুন : আবুল কাহের চৌধুরী শামীম

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গোলাপগঞ্জ হচ্ছে বিএনপির শক্তিশালী ঘাটি।

Manual4 Ad Code

আসন্ন ৩০ জানুয়ারী গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। এক্ষেত্রে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। ধানের শীষের বিজয় ছিনিয়ে নেয়ার যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে আসন্ন গোলাপগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

পৌর বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মশিকুর রহমান মহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল।

Manual8 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, আব্দুল মছব্বির, মনিরুজ্জামান উজ্জল, মামুনুর রশীদ মামুন, আশফাক আহমদ চৌধুরী চেয়ারম্যান, আমিন উদ্দিন আহমদ, হাছান মাহমুদ বাবু, মাহবুবুর রশীদ ফয়সল চেয়ারম্যান, সেলিম আহমদ, পৌর বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে ছালিক আহমদ চৌধুরী, আব্দুল খালিক, ছাদেক আহমদ, দুলাল আহমদ, সুফিয়ান আহমদ খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, গোলাপগঞ্জ পৌর যুবদলের সভাপতি এনামুল হকও সাধারণ সম্পাদক নুরান চৌধুরী, যুবদল নেতা তমজিদ আলী, কাদির আহমদ, নেহাদ আহমদ, আব্দুল আজিজ মুন্না, কামাল আহমদ, জুবেল আহমদ, নজরুল ইসলাম পাপ্পু, শাকিল আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, সদস্য সচিব মাফরুজ আলম টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সল ইসলাম, সুহেদ আহমদ, ফয়েজ আহমদ, মিজানুর রহমান সুজন, সৈয়দ দেলওয়ার হোসেন, জুম্মান উদ্দিন সোহাগ, নাভিদ তানজুম রিফাত, রাজন আহমদ, হিমেল আহমদ, আলী আশরাফ খালেদ, সদস্য জাহির হোসেন, তাহমিদুর রহমান চৌধুরী, সাব্বির আহমদ, তানভির আহমদ, ওমর ফারুক মুন্না, ফাহিম মুনতাসির সুমিত, শোয়াইব কাদির ও শাহরিয়ার হোসেন নাইম প্রমূখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031