- সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া
- স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা
- ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী
- ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ (FJB)-এর আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল
- তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল
- ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ
» গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা
প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২১ | শনিবার
ঐক্যবদ্ধভাবে গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন : আবুল কাহের চৌধুরী শামীম
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনে দেশে নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ নেই। তবুও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে।
গোলাপগঞ্জে বিএনপি সব সময়ই শক্তিশালী অবস্থানে ছিল। আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবেনা। তাই সবাইকে চোখ কান খোলা রেখে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে।
তিনি শনিবার (৯ জানুয়ারি) দুপুর ও বিকালে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পৃথক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা বিএনপির মতবিনিময় সভায় উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, নুমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল, আশফাক চেয়ারম্যান, গোলাম কিবরিয়া, মাহবুবুর রহমান ফয়সল, আশরাফ আহমদ চৌধুরী, মামুনুর রশীদ, শাহজামাল আবেদীন, রিপন আহমদ, আমিন উদ্দিন আহমদ, সেলিম আহমদ, নুরুজ্জামান চৌধুরী, নুরুল আমীন, সোহরাব আলী, ফাহাদ আহমদ প্রমূখ।
গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাসান ইমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর আহ্বায়ক কমিটি ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, ছালিক আহমদ চৌধুরী, মশিকুর রহমান মহি, আব্দুল খালিক, নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন চৌধুরী, নজমুল হোসেন নাজিম, সোয়াইবুর রহমান মিজু, খছরু আহমদ, ডা: এম এ রহিম, তাহেল আহমদ, সুফিয়ান আহমদ, দুলাল আহমদ, নুরান চৌধুরী, সালেক আহমদ, মতিউর রহমান, আজমল হোসেন, মুজিবুর রহমান, নাজিম আহমদ, আলী আহমদ, কামাল আহমদ, রাজ আহমদ, আব্দুল আজিজ মুন্না, সাকেল আহমদ প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪২০ বার
সর্বশেষ খবর
- সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া
- স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা
- ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গোলাপগঞ্জে জনস্বার্থের রাস্তায় ‘বাধা’ আইনজীবির বিরুদ্ধে ‘অপপ্রচার’
- মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি


