- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি
- ডয়চে ভেলের সঙ্গে সিলেট ভয়েসের ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি
- বিক্ষোভ মিছিল ও সমাবেশ; অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে হাফেজ নাঈমের মুক্তি চায় সিলেটবাসী
- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন
- গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে : এম এ মালিক
- মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনায় খন্দকার মুক্তাদির
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
- ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
» সিলেটে ৩০ ধরনের পরিবর্তিত করোনাভাইরাসের সন্ধান
প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২১ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগে নতুন ৩০ ধরনের পরিবর্তিত করোনাভাইরাসের সন্ধান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা।
এর মধ্যে ২৪টি ভাইরাস বিশ্বের অন্যান্য দেশে থাকলেও বাকি ৬টি শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গবেষকরা।
সংবাদ সম্মেলনে গবেষক দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল বলেন, আমরা সিলেট বিভাগের বিভিন্ন এলাকা হতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাদের জিনোম সিকুয়েন্স করি।
সেখান থেকে আমরা করোনার জিনোমে নতুন একটা মিউটেশন (Genome: 27862 : Del: ATCAT) পাই যা পূর্বে বিশ্বের কোথাও পাওয়া যায়নি।
এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার ১০টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেবেলে ৪৭টি পরিবর্তন পাওয়া যায়। এর মধ্যে ৩০টি পরিবর্তিত করোনাভাইরাস বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একেবারে নতুন।
তিনি আরও বলেন, বাংলাদেশে করোনার গতিপ্রকৃতি ও বৈচিত্র্য উদঘাটনের লক্ষে শাবির জিইবি বিভাগ কাজ করছে। ফলে আমাদের দেশে কোনো ভ্যাক্সিন কার্যকর হবে সেটার একটি ডিজাইন আগে থেকেই আমরা এ গবেষণাগুলোর মাধ্যমে বুঝতে পারব।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এস এম আবু সায়েম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান, প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল, পিএইচডি রিসার্চ ফেলো নাজমুল হাসান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে আমরা করোনা শনাক্ত ল্যাব চালু করি। পাশাপাশি আমরা করোনাভাইরাসের প্রকৃতি ও বিস্তার নিয়ে গবেষণাও করছি যা আমাদের গবেষকদের এক অনন্য অর্জন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার
সর্বশেষ খবর
- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি
- ডয়চে ভেলের সঙ্গে সিলেট ভয়েসের ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি
- বিক্ষোভ মিছিল ও সমাবেশ; অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে হাফেজ নাঈমের মুক্তি চায় সিলেটবাসী
- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন
- গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে : এম এ মালিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ডয়চে ভেলের সঙ্গে সিলেট ভয়েসের ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান