শিরোনামঃ-

» বিবেকানন্দ হোমিও হলের সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, বিবেকানন্দ হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. বীরেন্দ চন্দ্র দেবের চিকিৎসা জীবনের ৫০ বৎসর পূর্তীতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় ডা. বীরেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আলোচনা সভা, সুবর্ণ স্বারক হোমিও জ্যোতির প্রকাশনা ও সাংস্কিতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডভোকেট এম শহিদুল ইসলাম ও ডা. এ এ এম  শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালানায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আবুল কাশেম, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সা. হো. আ. প. সিলেটের সভাপতি প্রফেসর ডা. পরিমল দেব, সহ-সভাপতি ডা. সত্য রঞ্জন দে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক উর্ধতন প্রশাসনিক কর্মকর্তা ডা.বি.বি.ধর, বাহোপ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক সাদিক আহমদ, উদীচী শিল্পী গোষ্ঠি সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক।

Manual6 Ad Code

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক রতিশ চন্দ্র চন্দ, ডা. মনতোষ, ডা. দীলিপ কুমার রায়, কবিতা পাঠ করেন ডা. আবু সালেহ আহমদ, পুঁথি পাঠ করেন ডা. এম.জি কিব্রীয়া। বাহোপ সিলেট জেলা কমিটি, এড. এম. শহীদুল ইসলাম ও ডা. আমিনুল ইসলামের পক্ষ থেকে ডা. বীরেন্দ্র চন্দ্র দেবকে ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, হোমিও চিকিৎসা জগতে ৫০ বছর পূর্তি একটি বিরল ঘটনা। বিবেকানন্দ হোমিও হল চিকিৎসা সেবার পাশাপাশি হোমিও ছাত্রদের প্রশিক্ষণ গবেষণা, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠি সিলেট এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031