শিরোনামঃ-

» ডা. দিপংকর পোদ্দারের অকাল প্রয়ানে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শোক

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০২০ | শনিবার

Manual4 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী ডা. দীপংকর পোদ্দারের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ।
শনিবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় কলেজের সর্বস্তরের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কলেজ অধ্যক্ষ ডা. মো. আবেদ হোসেন। শোক বার্তায় অধ্যক্ষ বলেন, তার মৃত্যুতে দেশ একজন তরুণ চিকিৎসককে হারালো।
Manual3 Ad Code

উল্লেখ্য যে, ডা. দীপংকর পোদ্দার গত ১৮ ডিসেম্বর শুক্রবার হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে  (জেআরআরএমসি-১৬তম ব্যাচ) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হন এবং জানুয়ারি ২০১৫ এ অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

Manual7 Ad Code

ডা. দীপংকর পোদ্দার অত্র প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী মুখ ছিলেন। তিনি ছিলেন ব্যাচের ফার্স্ট বয়, এমবিবিএস পেশাগত পরীক্ষায় অনার্স মার্ক অর্জন করেন।
প্রথমবার পরীক্ষা দিয়েই এফসিপিএস এ চান্স পাওয়া এবং তিনি প্রথমবার পরীক্ষা দিয়েই বিসিএস ক্যাডার সার্ভিসের মাধ্যমে সরকারি চাকুরীতে যোগদানের সুযোগ পেয়েছিলেন।
তিনি ২২ জানুয়ারি ২০১৭ থেকে ৬ মে ২০২০ পর্যন্ত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়েট্রিক্স বিভাগে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930