শিরোনামঃ-

» পূবালী ব্যাংক এমডি আব্দুল হালিম চৌধুরীর মাতৃবিয়োগ; সিলেটে জানাযা বৃহস্পতিবার

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২০ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলেটের কৃতি সন্তান মো. আব্দুল হালিম চৌধুরী’র মাতা, রত্নগর্ভা মা অহিদা খানম চৌধুরী বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual5 Ad Code

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আতœীয়স্বজন রেখে গেছেন। তার সন্তানরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ছেলে আব্দুল আউয়াল চৌধুরী লন্ডন প্রবাসী। ২য় পুত্র ড. আব্দুল মালেক চৌধুরী। ৩য় পুত্র আব্দুল হালিম চৌধুরী, ৪র্থ পুত্র প্রকৌশলী আব্দুল মতিন চৌধুরী। একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৌধুরী অস্ট্রেলিয়া প্রবাসী। অপর পুত্র প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। কনিষ্টপুত্র বুয়েট প্রকৌশলী ড. আব্দুল হাসিব চৌধুরী। তার গ্রামের বাড়ি জকিগঞ্জের উত্তরকুলে।

মরহুমার জানাযার নামাজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাদ যোহর সিলেট মহানগরীর কুমারপাড়া ঝর্ণারপাড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ মানিকপীর (রহ.) টিলা সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।

Manual8 Ad Code

এদিকে পূবালী ব্যাংকের এমডি মো. আব্দুল হালিম চৌধুরীর অহিদা খানম চৌধুরীর মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ এবং সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031