শিরোনামঃ-

» হেফাজতের সমাবেশে সিলেটে আসছেন আমির ও মহাসচিব

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২০ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে স্থান পরিবর্তন করে নগরীর রেজিষ্ট্রারী মাঠে শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সিলেটে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নব নির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী ও মহাসচিব আল্লামা নুর হোসেন ক্বাসেমী।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা থেকে বিমানযোগ সিলেটের উদ্দেশ্যে তারা রওয়ানা হবেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

Manual8 Ad Code

তিনি জানান, ইতোমধ্যে সিলেটের সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, হেফাজতে আমীর বাবু নগরী ও মহাসচিব ক্বাসেমী ছাড়াও সিলেটের বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমীর মাওলানা নরুল ইসলাম খান, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন।

Manual4 Ad Code

হেফাজতে ইসলাম সিলেটের বিক্ষোভ সমাবেশে ধর্মপ্রাণ মুসলিম জনতা সহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন হেফাজতে ইসলাম সিলেট জেলার সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031