শিরোনামঃ-

» জেলা ও মহানগর যুবলীগের সভায় যোগ দিতে সিলেটে আসছেন শাখাওয়াত হোসেন শফিক

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২০ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবলীগের আলোচনা সভায় যোগ দিতে সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিক।

Manual8 Ad Code

বুধবার (১১ নভেম্বর) বিমানযোগে সিলেটে পৌছেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। ঐ দিন দুপুর ২টায় সিলেট জেলা পরিষদের হল রুমে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

Manual6 Ad Code

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

এতে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সঞ্চালনা করবেন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

Manual7 Ad Code

উক্ত আলোচনা সভায় জেলা ও মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থেকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভাকে সফল ও স্বার্থক করার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31