- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সিলেটে সশস্ত্র সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলনেতা গুরুতর আহত
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২০ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর বালুচরে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী। দেশীয় অস্ত্র-শস্ত্রের আঘাতে লাহিন গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় বালুচরের নয়াবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দুপুরে নয়াবাজারে বাজার করতে যান শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী।
এসময় উৎ পেতে থাকা কিছু সন্ত্রাসী দা, ছুরি, রড, লাঠি ও ভোতা অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় পুরো শরীরে রক্তাক্ত জখম হয়। লাহিনের মাথায় গুরুতর ও গভীরতর আঘাত হলে তিনি মাঠিতে অজ্ঞান হয়ে পড়ে যান।
এসময় লাহিনের সাথে থাকা খছরু এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
দা’ এর কুপে খছরুর হাতের আঙ্গুল কেটে যায়, পেটের বাম পাশে মারাত্মক ছুরির কুপ রয়েছে। রক্তাক্ত হামলায় লাহিন ও খছরু মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাদের মৃত ভেবে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসাধীন আছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, লাহিনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
এ ব্যাপারে লাহিনের ভাই শাহীন চৌধুরী জানিয়েছেন, লাহিনের উপর হামলাকারীরা সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপুর অনুসারী। নিপুর নির্দেশেই লাহিনের উপর হামলা চালানো হয়। নিপুর নেতৃত্বে বালুচরে নানা ধরণের অনৈতিক ও অসামাজিক কাজে সব সময় বাঁধা দিতেন লাহিন। যার ফলে নিপুর পথের কাঁটা হয়ে দাঁড়ান লাহিন।
এ ক্রোধেই তার উপর হামলা চালানো হয়। নিপুর অনুসারী হামলাকারীরা হলেন, ওবায়দুর, সবুজ, মামুন, সজিব, নাইম, কাওছার সহ ২০/২৫ জন।
হামলার ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যারা হামলার ঘটনায় জড়িত তাদের নামে এজাহার দেওয়া হচ্ছে বলে জানান শাহীন চৌধুরী।
এদিকে, স্বেচ্ছাসেবক দল লাহিন চৌধুরীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ন আহ্ব্য়ক মওদুদুল হক মওদুদ সহ নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


