- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
- সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
» সিলেটে ভালোবাসায় সিক্ত হলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২০ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ সিলেটে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে শত শত নেতাকর্মী তাঁকে স্বাগত জানায়।
গত ১৯ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়; যাতে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সুব্রত পুরকায়স্থ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুব্রত পুরকায়স্থ সংগঠনের বিগত কমিটিতে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার পর বুধবার ঢাকা থেকে বিমানযোগে সিলেটে পৌঁছান সুব্রত পুরকায়স্থ। এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান
সিলেট ওসমানী বিমানবন্দরে দলের নেতাকর্মীদের সংবর্ধণার জবাবে তিনি বলেন, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। তিনি বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থ রক্ষায় যেকোন ধরণের ষড়যন্ত্র ও অপশক্তিকে মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত থেকে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মুজিব আর্দশের সৈনিকরা সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে দেশ ও জাতির সেবা করতে হবে। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন সফলে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলার সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলার সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক বিধান কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু প্রমুখ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থকে সংবর্ধণা দেওয়ার পর সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে তাকে নগরীর বাগবাড়ির বাসায় নিয়ে যান। এই কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানাতে দুপুরে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল সহকারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সমবেত হন।
আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সুব্রত পুরকায়স্থ বিমানবন্দরের বাইরে আসার পর উপস্থিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান ও স্লোগান দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১৪ বার
সর্বশেষ খবর
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর