শিরোনামঃ-

» সাংবাদিক ফজলুল বারীর ছেলে অমর্ত্য’র জানাযা শনিবার

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২০ | শুক্রবার


Manual5 Ad Code

সিডনি (অস্ট্রেলিয়া) সংবাদদাতাঃ
প্রবাসী সাংবাদিক, মৌলভীবাজারের ফজলুল বারীর ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্য’র জানাজা ও দাফন শনিবার (২৯ আগষ্ট) অস্ট্রেলিয়ার সিডনিতে।

Manual6 Ad Code

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১১ টায় সিডনির রকউড (৪৩৪৮+৮২ রকউড, এনএসসডব্লিউ) কবরস্থানে অনুষ্ঠিত হবে। সাংবাদিক ফজলুল বারী শুক্রবার দুপুরে এ তথ্য জানান।

Manual8 Ad Code

সাংবাদিক বারী জানান, আমাদের সন্তান তৌকির তাহসিন বারী অমর্ত্যর জানাজা ও দাফন শনিবার সিডনি সময় সকাল ১১টা নাগাদ সিডনির রকউড কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজার জন্য সে স্থানটি বেছে নেবার কারণ কোভিড-১৯ জনিত উপস্থিতির বিধিনিষেধ এড়ানো। মসজিদে জানাজায় সীমিত সংখ্যক উপস্থিতি অনুমোদন করা হয়।

যা কবরস্থানের ক্ষেত্রে আনলিমিটেড। এতে করে আমাদের শুভাকাংখী সবাই এতে অংশ নিতে পারবেন। আমাদের শুভাকাংখী, স্বজন, অমর্ত্যর বন্ধু বান্ধব সবাইকে জানাজা দাফনে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। তবে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সবাইকে মাস্ক পরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের এই প্রানের সন্তান অমর্ত্যর হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে সবাই যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। জানাযা ও দাফন সংক্রান্ত প্রয়োজনে আমাদের বোন আরজুর সাথে ০৪১৬৭০৭৩৮৬ নাম্বারে ও ভগ্নিপতি জাবিদের সাথে +৬১৪২৩৩৯৩৭৭৩ নাম্বারে যোগাযোগ করা যাবে।

প্রসঙ্গত, গত সোমবার ভোরে সিডনিতে নিজ বাসায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ অমর্ত্য। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30