শিরোনামঃ-

» ইটোয়াস এর আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২০ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

পর্যটন শিল্পের বিকাশ ও সুশৃঙ্খলভাবে ইনবাউন্ড ট্যুর পরিচালনার লক্ষ্যে সিলেটের ট্যুর অপারেটরদের নিয়ে গঠন করা হয়েছে ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সিলেট (ইটোয়াস)।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৫ আগষ্ট) নগরীর মজুমদারীতে অস্থায়ী কার্যালয়ে এক সভায় ইটোয়াস এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে আটাবের সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান খান রেজোয়ানকে আহ্বায়ক ও আটাবের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. জুনায়েদ আলীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেওয়ান রুশু চৌধুরী, আবুল কালাম আজাদ, মো. তাজুল ইসলাম, সিরাজ উদ্দিন, আমান উদ্দিন আহমদ, দিদার আহমদ, রায়হান উদ্দিন, খায়রুল আমিন, রাজ আহমেদ, মুহিবুল হক, রিপন চন্দ্র ধর, মিনহাজুল ইসলাম, নৃপেন্দ্র কুমার দাশ, জামাল উদ্দীন, আবু হানিফা, আব্দুর রশীদ, আব্দুল মালিক, মো. মোজাম্মেল হোসেন, আবুল কালাম মিটু।

সভায় পর্যটনের বিকাশ ও ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ এবং ইনবাউন্ড ট্যুর পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান ও পর্যটকদের সার্বিক সেবা প্রদানে ইটোয়াস কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual5 Ad Code

এই কমিটি সিলেটের ট্রাভেল এন্ড ট্যুরিজম ব্যবসার সাথে সংশ্লিষ্টদের নিয়ে অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031