- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন
- ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন
- শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
» এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের দাবি
প্রকাশিত: ৩০. জুন. ২০২০ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
করোনা পরিস্থিতি বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে কালবিলম্ব না করে আইনজীবী করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষনবিশ আইনজীবী সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ এনরোলমেন্ট প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষায় ২০১৭ সালের ২১ জুলাই এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি।
উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০১৯ সালে কোনও এনরোলমেন্ট পরীক্ষা না হওয়ায় শিক্ষানবিশ আইনজীবীরা ২০১৯ সালের ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পরীক্ষার দাবিতে আমরণ অনশন করি। ওই অনশনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হয়। ওই পরীক্ষায় ৯ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হই।
এছাড়া, ২০১৭ সালের পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণ আরও প্রায় ৪ হাজার শিক্ষার্থী পাস করে লিখিত পরীক্ষার আশায় বসে আছি।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আমরা দেখেছি, দেশের স্বাভাবিক পরিস্থিতিতেই সর্বশেষ (২০১৭ সালে) এনরোলমেন্ট পরীক্ষা (এমসিকিউ, লিখিত ও ভাইভা) সম্পন্ন হতে সময় লেগেছে ১ বছর ৫ মাস।
সেক্ষেত্রে বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা কবে শেষ হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। বার কাউন্সিলের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর একটি এনরোলমেন্ট পরীক্ষাও সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেনি।
যদি আগামী ১১ মাসের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান কমিটি কোন এনরোলমেন্ট পরীক্ষা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে না পারে, তবে বর্তমান কমিটিই হবে বার কাউন্সিলের ইতিহাসে একমাত্র কমিটি, যে কমিটির অধীনে কোন এনরোলমেন্ট পরীক্ষা সম্পূর্ণভাবে সম্পন্ন হবে না।’
‘বর্তমান বার কাউন্সিলের কমিটিতে যেসব নির্বাচিত সদস্য আছেন, তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তাই বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান কমিটির সফলতাই হচ্ছে সরকারের সফলতা, বার কাউন্সিলের বর্তমান কমিটির ব্যর্থতাই হচ্ছে সরকারের ব্যর্থতা। তাই বিষয়টি অতীব গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই।’
‘এখানে আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বর্তমান করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশ বার কাউন্সিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ও আইনজীবীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দিলেও শিক্ষানবিশ আইনজীবীদের জন্য কোন অর্থ বরাদ্দ এবং সহায়তা প্রদান করেনি।’
তাই বর্তমান করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হয়ে যাওয়ায় শিক্ষানবিশ আইনজীবীদের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে, তাদের লিখিত পরীক্ষা মওকুফ অথবা লিখিত ও ভাইভা উভয় পরীক্ষা মওকুফ করে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণদের গেজেট প্রকাশ করে সনদ প্রদানের দাবি জানানো হয়।
পরিষদের আহ্বায়ক সুমনা আক্তার লিলি ও সদস্য সচিব আইনুল ইসলাম বিশাল সহ সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত বা লিখিত ও ভাইভা উভয় পরীক্ষা মওকুফ করে সনদের দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩২ বার
সর্বশেষ খবর
- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর