শিরোনামঃ-

» করোনায় মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালকের মৃত্যু

প্রকাশিত: ০৯. জুন. ২০২০ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবির।

Manual8 Ad Code

সোমবার (৮ জুন) রাত আড়াইটায় রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এতে বলা হয়, তিনি জুন মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Manual6 Ad Code

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এক শোকবার্তায় মরহুম মো. ফখরুল কবিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930