- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
- দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন
- ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন
- শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
» জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নেতা কামরানের পাশে সহকর্মী ও অনুসারীরা রয়েছেন
প্রকাশিত: ০৭. জুন. ২০২০ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নিয়ে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে রওয়ানা দিয়েছে।
রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওয়ানা দেয়।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
কামরানের সাথে তাঁর ছোট ভাই এনাম আহমদ, ছেলে আরমান আহমদ শিপলু ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন।
এছাড়াও, নেতার প্রতি আনুগত্যশীল হয়ে সার্বক্ষণিক তাঁর সাথে রয়েছেন আওয়ামী সেচছাসেবক লীগের সহ বন ও পরিবেশ সম্পাদক আবদুস সত্তার সাদিক।
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁকে ভর্তি করা হবে।
আজ রবিবার (৭ জুন ) সকালে কামরানের পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে তাঁর শারিরীক অবস্থার অবনতির কথা জানালে, পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেন।
প্রধানমন্ত্রী সাথে সাথে কামরানকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিস সহ নানা শারীরিক সমস্যা রয়েছে।
সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছিল। তবে তাঁর পরিবারের সদস্যদের ইচ্ছা তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর। তাই পরিবারের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাঁকে সিএমএইচ-এ রেফার্ড করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৮ বার
সর্বশেষ খবর
- বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন
- শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর