শিরোনামঃ-

» সিলেটে এবার চিকিৎসক দম্পতি করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২০ | সোমবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে এবার এক চিকিৎসক দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual7 Ad Code

সোমবার (২৭ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই দম্পতির করোনা শনাক্ত হয়।

Manual8 Ad Code

জানা যায়, আক্রান্ত হওয়া দম্পতির স্বামী ঢাকায় স্বাস্থ্য বিভাগে কর্মরত এবং স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

সম্প্রতি স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন। সোমবার (২৭ এপ্রিল) তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনাভাইরাস শনাক্ত হয়।

সোমবার (২৭ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

Manual1 Ad Code

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ২ জন সিলেটের ও সুনামগঞ্জ জেলার ১১ জন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930