শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর নির্দেশে ভিক্ষুককে বাড়ি উপহার

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২০ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করেছেন শেরপুরের ভিক্ষুক বৃদ্ধ নজিমুদ্দিন।

Manual7 Ad Code

ঘর মেরামতের জন্য দু’বছরের জমানো ওই টাকা কর্মহীন মানুষের সহায়তায় দান করেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় এলে তার হাতে এ টাকা তুলে দেন নজিমুদ্দিন।

অসহায়দের সহায়তায় নিজের তিলে তিলে জমানো সব টাকা দান করার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে শেরপুরের সেই ভিক্ষুক বৃদ্ধ নজিমুদ্দিনকে প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি উপহারের ঘোষণা দেওয়া হয়।

Manual3 Ad Code

জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ জানান, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নাজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ এসেছে।

Manual8 Ad Code

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান।

বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে জমিয়েছিলেন ভিক্ষার ১০ হাজার টাকা।
ওই টাকা তিনি কোভিড-১৯ মহামারীতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য দান করেন। টাকাটা তিনি ইউএনও রুবেল মাহমুদের কাছে ত্রাণ তহবিলের জন্য দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30