শিরোনামঃ-

» সংবাদকর্মীদের প্রণোদনা দিতে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসককে চিঠি

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২০ | সোমবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

করোনাভাইরাসের সংকটকালীন সময় সাংবাদিক সহ সব সংবাদকর্মীকে প্রণোদনা দিতে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট।

রবিবার (১৯ এপ্রিল) সংস্থাটির পক্ষ থেকে জেলা প্রশাসকদের এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরি করতে নির্দেশনা দিয়েছেন।

Manual1 Ad Code

সাংবাদিকদের বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

Manual4 Ad Code

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হল।

এদিকে রাজধানীতে কর্মরত সাংবাদিকদের বিষয়ে প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম বলেন, ‘আমরা ঢাকার জেলা প্রশাসককেও চিঠি দিয়েছি। তারা ঢাকা জেলার সাংবাদিকদের বিষয়ে প্রণোদনার ব্যবস্থা নেবেন।’

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30