- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
- ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ
- সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- সিলেট হলি ডে হোম এর যাত্রা শুরু; প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ
- সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা
» বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার ইন্তেকাল
প্রকাশিত: ২৭. মার্চ. ২০২০ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আর নেই।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আদালত পাড়ায় বিএনপি নেতা কর্মীদের আশ্রয়স্থল ছিলেন তিনি।
সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। ওই সময় তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়।
সানাউল্লাহ মিয়ার বড় ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত থেকে বাবার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
গতকাল পর্যন্ত তিনি হাসপাতালের সিসিইউতে ছিলেন। পরে প্রচণ্ড খিঁচুনি ওঠায় তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।
কিন্তু আজ চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
প্রায় ৩ যুগ ধরে আইনপেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সানাউল্লাহ মিয়া।
১৯৭৯ সালে ঢাকা সিটি কলেজে ল’ পড়ার সময়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক, ১৯৮০ সালে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হন।
১৯৮২ সালে ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ১৯৮৩ সালে তাঁকে ঢাকা মহানগর বিএনপির সদস্য করা হয়।
১৯৮৫ সালের ৩ মার্চ আইনজীবী হওয়ার পর ১৯৮৯ সাল পর্যন্ত ঢাকা মহানগরের সহ-আইন সম্পাদক ছিলেন তিনি।
১৯৯৩ সালে মহানগরের আইন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ১৯৯১ সালে ৩ মাসের জন্য ঢাকা জজকোর্টে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) করা হয় তাকে।
তখন তাঁর দায়িত্ব ছিলো সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা।
দলের জন্য আইন অঙ্গণে ও রাজপথে সক্রিয় সানাউল্লাহ মিয়া নিজ এলাকা নরসিংদী-৩ আসন থেকে নির্বাচন করার জন্যও প্রস্তুতি নিয়েছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার
সর্বশেষ খবর
- আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
- সম্প্রসারিত ওয়ার্ডে আধুনিক নাগরিক সুবিধা করতে কাজ করছে সিসিক : সিসিক প্রশাসক
- সিসিক ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক; লাকড়িপাড়ার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
- মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর