শিরোনামঃ-

» তায়েফের মিথ্যা মামলা ও চাঁদার টাকা না দিতে পেরে আত্মহত্যা করেন নিরীহ ব্যবসায়ী সালেহ

প্রকাশিত: ২২. মার্চ. ২০২০ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে নির্যাতন, অপমান সইতে না পেরে আত্মাহত্যা করেন মোগলাবাজারের নিরীহ ব্যবসায়ী ছালেহ আহমদ। আত্মত্যার পূর্বে লিখে যাওয়া চিরকুটে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

Manual4 Ad Code

এসব ঘটনা উলে­­খ করে এসএমপির কোতোয়ালী থানার আওতাধীন ঘাসিটুলার আলাউদ্দিন সাজুর পুত্র ইফতে কামরুল হাসান তায়েফকে আসামী করে ও ৪/৫ জনকে অজ্ঞাত করে মোগলাবাজার থানায় মামলা করেন নিহতের ভাই মো. কামাল আহমদ। তিনি মোগলাবাজারের হোসেনপুর গ্রামের বাসিন্দা। (মামলা নং ১০, তারিখ: ১৮-৩-২০২০)।

Manual3 Ad Code

মামলার এজাহারে তিনি উলে­খ করেন- নগরীর ঘাসিটুলা বেতের বাজারে হামিম ষ্টোর নামে একটি মুদি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ছালেহ আহমদ। কিছুদিন পূর্বে তায়েফ একটি মিথ্যা মামলা দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে সালেহ এর কাছে।

Manual2 Ad Code

এ টাকা দিতে না পারায় গত ১৫ মার্চ রাতে তায়েফ ও তার সহযোগীরা সালেহ কে মারধর করে ও টাকা না দিলে নারী নির্যাতনের মামলা দেওয়ার ভয় দেখায়।

চাঁদার টাকা দিতে না পারা, নির্যাতন ও নারী নির্যাতনের মিথ্যা মামলার ভয়ে সালেহ আহমদ আত্মহত্যা করেন বলে মামলায় উলে­খ করেন তার ভাই কামাল আহমদ।

মামলার সত্যতা নিশ্চিত করেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আখতার হোসেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২২১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031