শিরোনামঃ-

» কবিতা; সূর্য সন্তান

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২০ | সোমবার

Manual3 Ad Code

কবি সেনুয়ারা আক্তার চিনুঃ

লাখো শহীদের রক্তের বিনিময়ে
অর্জিত একটি নাম বাংলাদেশ।

হাজারও মায়ের সন্তানের বিনিময়ে
স্বাধীন একটি দেশ বাংলাদেশ।

শত বোনের ইজ্জতের জলাঞ্জলীর,
স্বামী হারা স্ত্রীর বিচ্ছেদ বেদনার
স্বীকৃতি প্রাপ্ত একটি নাম বাংলাদেশ।
কিন্তু…

কার অনুপ্রেরণায় আমরা আজ স্বাধীন?

Manual3 Ad Code

কোন মহাপুরুষের ঐকান্তিক চেষ্টায়
আজ আমরা মুক্ত বিহঙ্গের ন্যায়
আকাশে ডানা মেলে উড়ছি?

কে সে-ই মহাবীর?

Manual3 Ad Code

উনি আর কেউ নন
বাংলার এক সূর্য সন্তান
বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর নাম।

হে বাংলার বীর!

ধন্যবাদ তোমায় লাখো বার
মোবারক জানাই হাজার বার।

শত্রুর হাতে শহীদ হওয়ার কালে
মায়ের কোলে কচি খুকি ছিলাম বলে
তোমাকে দেখার সৌভাগ্য হয়নি।

কিন্তু…
তোমার ভাষণ শুনেছি বহুবার,
আমি শুনেছি তোমার…
সুললিত কন্ঠের মধুর ভাসণ।

আমি স্তব্ধ হয়ে যাই
তোমার দেশপ্রেমিকতা দেখে,
ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও তুমি
শত্রুর কাছে পরাজয় স্বীকার করোনি।

হে বঙ্গবীর!
আমি বিহবল হয়ে যাই
তোমার ঐতিহাসিক ভাষণ শুনে
লাখো জনতার সামনে দাঁড়িয়ে বলেছিলে
আমাকে ফাঁসি দাও তাতে কোন দুঃখ নেই
আমার মৃত দেহটা যেন
বাংলার মাটিতে পাঠিয়ে দেওয়া হয়।

হে দূরদর্শী বীর!
বাংলার বুকে চলেনা তোমার সাথে
অন্য কোন বীরের তুলনা,
তুমি যে শুধু তোমারই তুলনা।

কিন্তু বড়ই আপসোস…
যাদের জন্য আরামকে হারাম করে
স্বাধীনতা চিনিয়ে আনলে
তারাই কাপুরুষের মতো রাতের অন্ধকারে
তোমাকে নিঃশেষ করে দিল চিরতরে।

Manual7 Ad Code

তাই কৃতজ্ঞ বাঙালি জাতি আজীবন
তোমাকে স্বরণ করবে পরম শ্রদ্ধার সাথে
বিশ্বাসঘাতকদের স্বরিবে ঘৃণা আর লাঞ্চনার সাথে।

(এ কবিতাটি কবির ১৬/০৮/১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা)

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৬৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930