শিরোনামঃ-

» জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব কিডনী দিবস পালিত

প্রকাশিত: ১২. মার্চ. ২০২০ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
‘সুস্থ কিডনী- সর্বত্র সবার জন্য- রোগ নির্ণয় ও প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ মার্চ) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পালন করা হয়েছে বিশ্ব কিডনী দিবস।

Manual5 Ad Code

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত বিশ্ব কিডনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ।

Manual4 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ আতিকুর রহমান, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আব্দুল লতিফ, ডেন্টাল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান তারেক বিন নুর, কমিউনিটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী সহ নেফ্রোলজি বিভাগের চিকিৎসকবৃন্দ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031