শিরোনামঃ-

» নব গঠিত জাতীয় মটর শ্রমিক পার্টি সিলেট জেলা কমিটির আনন্দ মিছিল

প্রকাশিত: ১২. মার্চ. ২০২০ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : জাপা নেতৃবৃন্দ

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
নব গঠিত জাতীয় মটর শ্রমিক পার্টি সিলেট জেলা কমিটি পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি), জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা (এমপি), পার্টির ভাইস চেয়ারম্যান জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি সাবেক ভিপি মোস্তাকুর রহমান মোস্তাক সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টায় মিছিলটি সিলেট শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে এক আনন্দ সভায় মিলিত হয়।

Manual3 Ad Code

জাতীয় মটর শ্রমিক পার্টির নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এম বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ আলী, সাবেক যুগ্ম-সম্পাদক ইউসুফ সেলু, সাবেক সাংগঠনিক সম্পাদক এম মোর্শেদ খান, মোরাদ আহমদ শাহিন, জাপা নেতা আব্দুল কাদির, সৈয়দ আব্দুল আল হাসান, রহমত উল্লাহ।

Manual2 Ad Code

জাতীয় মটর শ্রমিক পার্টির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবদাল হোসেন আফজালের পরিচালনায় অন্যানদের মধ্যে জাতীয় মটর শ্রমিক পার্টির জেলা কমিটির সহ-সভাপতি জালাল আহমদ চৌধুরী, মো. কিবরিয়া, জীবন চৌধুরী, যুগ্ম-সম্পাদক তিতাশ খান, মোলাইম খা রাসেল, রাজন আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শমসের আলী, আবুল হোসেন (শিশু), আক্তার হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, রুবেল আহমদ, কবির আহমদ, কাউছার মিয়া, জামিল আহমদ, রনি আহমদ প্রমুখ।

জাপার নেতৃবৃন্দ বলেন- জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এই দল মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশে পরিবর্তন ঘটাতে হবে। আর পরিবর্তন ঘটাতে জননেতা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে আগামী রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে এবং এরশাদরে আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় মটর শ্রমিক পার্টি কাজ করে যাবে এবং অগ্রানী ভূমিকা পালন করে যাবে। জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি এরশাদ মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক মোস্তাকুর রহমান মোস্তাকের নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয় মটর শ্রমিক পার্টির নেতৃবৃন্দরা শ্রমিকদের সমস্যার পাশে থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031