শিরোনামঃ-

» ভারতে মুসলিম হত্যা উচ্ছেদ ও মাজার-মসজিদ-বাড়ীতে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সিলেট জেলা শাখার মানববন্ধন

প্রকাশিত: ১২. মার্চ. ২০২০ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

ভারতে ব্যাপক মুসলিম হত্যা উচ্ছেদ ও মাজার-মসজিদ-বাড়ীতে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সিলেট জেলার আহ্বায়ক ডা. শাহনেওয়াজ।

সিলেট জেলা শাখার সদস্য সচিব ইফতেখার হোসাঈন এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডাক্তার মুরাদ আলম, বদিউল আলম, যুগ্ম আহ্বায়ক হীরন লাল শিকদার ও ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান, অর্থ সচিব আশরাফুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, আমানউল্লাহ রবিন, বিউটি আক্তার লিলি, নাসরিন আক্তার ও সুইটি আক্তার মিলি প্রমূখ।

Manual6 Ad Code

মানববন্ধন সমাবেশে বক্তাগণ বলেন- একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি রাষ্ট্র মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট অপরাধ। তাঁরা বলেন, জীবন স্রষ্টার যা কেউ হরণ করতে পারে না, কোন রাষ্ট্র এক ধর্ম এক জাতির নয়, রাষ্ট্র ও দুনিয়া এবং সম্পদ সব মানুষের।

বক্তাগণ বলেন- মহান রাসুলের নির্দেশিত জীবনের মালিক একমাত্র স্রষ্টা, কেউ কাউকে খুন করতে পারে না। তাঁরা বলেন, গোষ্ঠীবাদি খুনি সাম্প্রদায়িক হিংস্র পাশবিক অপরাজনীতি বর্জন করে সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি করতে হবে।

Manual6 Ad Code

বক্তাগণ সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031