শিরোনামঃ-

» গোলাপগঞ্জে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২০ | শুক্রবার


Manual5 Ad Code

মাসুদ রনিঃ

Manual3 Ad Code

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ দক্ষিণপাড়া গ্রামে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

উক্ত গ্রামের আব্দুল মতিন ও আব্দুল মুনিমের বাড়িতে দুপুর ২টায় এই ঘটনা সংঘটিত হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়- বাড়িওয়ালা আব্দুল মতিন স্বপরিবারে চিকিৎসাজনিত কাজে সিলেট শহরে ছিলেন। নির্জন বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির স্টিলের দরজায় থাকা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার পরে আব্দুল মতিনের ভাতিজা বাড়িতে এসে তালা ভাংগা দেখে এই ঘটনা দেখতে পান এবং প্রতিবেশী ও নিকটাত্মীয়দের অবগত করেন।

আশপাশের লোকজন জানান শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজে সবাই চলে যাওয়ায় নির্জন বাড়ি পেয়ে চুরের দল বাড়ির স্টিলের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ৪টি স্টিল আলমারি ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, প্রায় ১৮ ভরি স্বর্ণ ও কিছু কাপড়চোপড় নিয়ে চম্পট দেয়। দিনে দুপুরে চুরি হওয়ায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় গোলাপগঞ্জ থানার সাব- ইনস্পেক্টর মো. জালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

তিনি জানান, তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930