- স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়
- সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ
- শুকরিয়া মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক
- তরুণ প্রজন্মকে মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে : মাওলানা হাবিবুর রহমান
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা
- সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের লিফলেট বিতরণ
- শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ
- জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ
- শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
- বিয়ানীবাজারের প্রাইমারি দেশসেরা, দুই উপজেলায় শিক্ষার হারানো গৌরব ফেরাতে মরিয়া এমপি এমরান
» বিশ্ব কুষ্ঠ দিবসে মালনী ছড়ায় হীড বাংলাদেশের র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২০ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে “প্রতিবন্ধকতা ও বৈষম্যহীন স্বদেশ, কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিলেট সদর উপজেলার মালনী ছড়া চা বাগানে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় হীড বাংলাদেশের উদ্যোগে মালনী ছড়া চা-বাগানে এই অনুষ্ঠান হয়।
হীড বাংলাদেশের কর্মখর্তা স্মীতা দাশে সভাপতিত্বে ও কর্মকর্তা এলি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালনী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিদেশ মুদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ভেলী চা-বাগানের শ্রমিক সভাপতি রাজু গোয়ালা, পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সরব, সদস্য গবিন নায়েক। আলোচনার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ফটিক চক্রবর্তী
সভায় বক্তারা বলেন- কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়। দেশের সরকারি হাসপাতাল ও এনজিও দ্বারা পরিচালিত কুষ্ঠ ক্লিনিকে বিনামূল্যে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়। এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের তথ্যমতে- দেশে ৩৫ হাজার মানুষ বর্তমানে কুষ্ঠরোগে আক্রান্ত।
সরকার দেশে বিনামূল্যে কুষ্ঠ রোগীদের ওষুধ ও চিকিৎসা সেবা দিলেও তারা মানবেতর জীবন-যাপন করছে। আর এর কারণ হিসেবে সংস্থাটি বলছে-অজ্ঞতা ও কুসংস্কারের কারণে অনেকেই আক্রান্ত হওয়ার পরও চিকিতৎসা কেন্দ্রে যেতে চান না। বাংলাদেশে অনেক এলাকায় এখনো অনেক মানুষ মনে করে এই রোগটি অভিশাপের ফল। এজন্য হীড বাংলাদেশ বলছে- গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২২৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


