শিরোনামঃ-

» সিলেট চেম্বার অব কমার্সের ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চেম্বার কনফারেন্স হলে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এতে সভাপতিত্ব করেন- সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।

স্বাগত বক্তব্যে তিনি বলেন- সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সিলেট চেম্বার কাজ করে যাচ্ছে। আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী সমাধানে সচেষ্ট রয়েছি। তিনি বলেন, বর্তমান কমিটি গত ১লা অক্টোবর ২০১৯ইং তারিখে দায়িত্ব গ্রহণের পর মাত্র ৩ মাসে অনেকগুলো উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন করেছে। যার মধ্যে- বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ এবং বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা, পর্যটন ও রেল সেবার উন্নয়নে পর্যটন ও রেল মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ, বিসিক শিল্প নগরী সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা, রপ্তানীকারকদের দক্ষতা বৃদ্ধিতে রপ্তানী সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ইন্ডিয়া বাংলাদেশ স্টেকহোল্ডার্স মিট-এ যোগদান, মেঘালয় রাজ্যের মূখ্যমন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক আলোচনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং, প্রবাসী বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন সংগঠন ও বিদেশী বিনিয়োগকারীদের সাথে মতবিনিময়, সিলেট জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ব্যবসায়ীদের ভ্যাট-ট্যাক্স, আমদানী-রপ্তানী, পরিবেশগত এবং অন্যান্য সমস্যাবলী নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ইত্যাদি অন্যতম।

Manual8 Ad Code

তিনি বলেন, চেম্বারের সদস্যদের বিভিন্ন সমস্যাবলী সমাধানে এবং চেম্বারের কার্যক্রমে গতিশীলতা আনয়নে আমরা সেক্টরওয়ারী অনেকগুলো সাব কমিটি গঠন করেছি।

Manual2 Ad Code

এসব সাবকমিটির সহযোগিতায় ও পরামর্শে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী সমাধান করতে পারবো বলে আমরা আশাবাদী। চেম্বারের সদস্যগণের মধ্যে সম্প্রীতি ও সোহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আমরা আগামী ১১ জানুয়ারী ২০১৯ইং তারিখে এয়ারপোর্ট রোডস্থ এডভেঞ্চার ওয়ার্ল্ডে প্রথমবারের মতো একটি মিলনমেলা আয়োজন করতে যাচ্ছি। তিনি উক্ত মিলনমেলায় অংশগ্রহণের লক্ষ্যে নাম রেজিস্ট্রেশনের জন্য চেম্বারের সদস্যদের প্রতি আহবান জানান।

সভায় সদস্যবৃন্দ বর্তমান কমিটির ৩ মাসের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং ব্যবসায়ীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর জন্য সভাপতি ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

সদস্যগণ সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, পর্যটন খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত তুলে ধরেন। চেম্বার সভাপতি সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সদস্যদের প্রস্তাবনা ও পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আলোচ্যসূচী অনুযায়ী ২০১৮ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০১৮-২০১৯ সালের অডিট রিপোর্ট অনুমোদিত হয় এবং ২০১৯-২০২০ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ করা হয়।

সভায় রীতি অনুযায়ী ২০১৯-২০২১ সাল মেয়াদী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড-২০১৯ এর চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, মো. নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, শমশের জামাল, সাবেক সহ-সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, নির্বাচন বোর্ড-২০১৯ এর সদস্য এডভোকেট মো. জুনেল আহমদ ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031