শিরোনামঃ-

» শাহপরাণ (রহ:) থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত মোটরসাইকেল সহ ২ জন চোর আটক

প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০১৯ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

শাহপরাণ (রহ:) থানাধীন শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকার জনৈক হিফজুর রহমান গত ১১/১২/১৯খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ৬টার সময় ১টি লাল-কালো রংয়ের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল বাসার সামনে রেখে বাসার ভিতরে যান এবং রাত অনুমান ৮টা ৩০ মিনিটের সময় বাসার ভিতর হতে এসে দেখেন যে, তাঁর রাখা মোটরসাইকেলটি যথাস্থানে নেই।

Manual4 Ad Code

তিনি উক্ত বিষয়ে শাহপরাণ (রহ:) থানায় জিডি করেন। অত:পর ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনাস্থল হতে একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা (গাড়ীটির হুডের পিছনে মামুন, ইমন, মীম পরিবহন লেখা) যোগে এসে তাঁর মোটরসাইকেলটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। বাদীর দেওয়া তথ্যমতে গত ২১/১২/২০১৯খ্রিঃ তারিখ এসআই/রিপটন পুরকায়স্থ উক্ত হিফজুর রহমানকে সাথে নিয়ে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন নিজ ঢাকা দক্ষিণ বিদায়টিকর সাকিনস্থ আসামী মনোয়ারুজ্জামান ইমন @ শাকিল আহমদ (২৩) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করলে মোটরসাইকেল চোর মাছুম আহমদ (২৬) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

আসামী মনোয়ারুজ্জামান ইমন @ শাকিল আহমদ (২৩)’কে বসতঘরে পাইয়া সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সনাক্ত করে আটক করেন।

আটক আসামীকে জিজ্ঞাসাবাদে হিফজুর রহমানের মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে এবং তার সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করে।

Manual4 Ad Code

আসামী মনোয়ারুজ্জামান ইমনের দেখানোমতে তার বসতঘর হতে ঘটনাস্থল সংলগ্ন সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ অনুযায়ী বাদীর মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যার হুডের পিছনে “মামুন, ইমন, মীম পরিবহন” লেখা, একটি লাল রংয়ের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল, একটি লাল রংয়ের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন।

Manual1 Ad Code

উক্ত আসামীর দেওয়া তথ্যমতে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন চক আতাউল্লাহ আসামী ইকবাল আহমদের বসতঘর হতে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ এবং মোটরসাইকেলের ৪ (চার)টি ডিজিটাল নম্বর প্লেইট, একটি মোটরসাইকেলের সামনের অষ্পষ্ট “খবর ওয়ালা ঢ়ৎবংং” লেখা ১ (এক)টি নম্বর প্লেইট, ৯ (নয়)টি চাবি এবং একটি কালো রংয়ের টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল, উদ্ধারপূর্বক জব্দ করেন এবং আসামী মো. ইকবাল আহমদ (৩০)’কে গ্রেফতার করেন।

বর্ণিত আসামীদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১১, তারিখ-২১/১২/২০১৯খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হইয়াছে।

গ্রেফতারকৃত আসামী ১) মনোয়ারুজ্জামান ইমন @ শাকিল আহমদ (২৩) পিতা-মাঈনুদ্দিন, সাং-নিজ ঢাকা দক্ষিণ (বিদায়টিকর) থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট ২) মো. ইকবাল আহমদ (৩০) পিতা-নেছাওর আলী, সাং-চকআতাউল্লা, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটদ্বয়কে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930