- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটের মেয়ে আপসানা ব্রিটেনের প্রথম হিজাব পরিহিতা এমপি হলেন
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০১৯ | শনিবার
প্রবাস ডেস্কঃ
ব্রিটেনের নির্বাচনে এর আগে মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম যাচ্ছেন হাউস অব কমন্সে। তিনি হচ্ছেন বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলার ও লাইম হাউস আসনের লেবার পার্টি থেকে নির্বাচিত আপসানা বেগম।
![]()
![]()
১২ ডিসেম্বর বৃহস্পতিবারের যুক্তরাজ্যের নির্বাচনে হাউজ অব কমন্সে যোগ হলেন আরেকজন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি আফসানা বেগম। লেবার পার্টির পপলার এন্ড লাইম হাউজ (সিএলপি) ব্রাঞ্চের সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার আপসানা বেগম জীবনের প্রথম ইলেকশনে বাজিমাত করলেন।
![]()
![]()
তিনি তার আসনে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮ হাজার ৯০৪ ভোট বেশি পেয়ে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। এ আসনের মোট ভোটার ৯১ হাজার ৭৬০ জন। এখানে গড় ভোট পড়ে ৬৭ দশমিক ০৩ শতাংশ।
রাত ১০টার পর টাওয়ার হ্যামলেটসের আসনগুলোর ভোট গণনা প্রক্রিয়া শুরু হয় পূর্ব লন্ডনের এক্সেল এক্সিবিউশন সেন্টারে। ভোর সাড়ে চারটায় এক্সেল এক্সিবিশন সেন্টারে পপলার এন্ড লাইমহাউজ আসনের ভোট গণনা শেষে দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচনী রিটার্নিং অফিসার স্পিকার কাউন্সিলার ভিক্টোরিয়া অবাজে আপসানা বেগমকে বিজয়ী ঘোষণা করেন।
![]()
![]()
তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৮ হাজার ৬৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির অলুয়া শনের প্রাপ্ত ভোট সংখ্যা ৯ হাজার ৭৫৬। অর্থাৎ আপসানা তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮ হাজার ৯০৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। তার বিজয়ে বাংলাদেশি কমিউনিটি আরেকজন বাংলাদেশি এমপি পেল। আর তার বিজয়ে বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা।
![]()
![]()
এদিকে প্রথম বিজয়ী এমপি আপসানা তার আসনের ভোটার, ক্যাম্পেইনার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন- আমার নির্বাচনী প্রচারণায় লেবার পার্টি এবং আমার বন্ধু ও পরিবারের সদস্যরা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ভবিষ্যত কাজেও তারা সহযোগিতা করবেন বলে আমার প্রত্যাশা থাকবে।
বাংলাদেশে আপসানা বেগমের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।
এই সংবাদটি পড়া হয়েছে ১১১৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর