শিরোনামঃ-

» নগরীর শিবগঞ্জস্হ মজুমদারপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চুরি

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০১৯ | বুধবার

Manual4 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

নগরীর শিবগঞ্জস্হ মজুমদারপাড়া এলাকার নিজ বাসার সামনে থে‌কে আব্দুল আহাদের ছেলে হিফজুর রহমান (৩২) নামের এক যুবকের ব্যবহৃত কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক সন্ধা ৬টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

ভুক্তভোগী হিফজুর রহমানের বর্ণনামতে, প্রতিদিনের মতো বুধবার সন্ধা ৬টার দিকে তিনি তাঁর ব্যবহৃত কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি নিজ বাসভবন আরিফ মঞ্জিল ১১৫, শিবগঞ্জ মজুমদারপাড়ার সামনে রেখে ব্যক্তিগত কাজে বাসার ভেতরে প্রবেশ করেন এবং কাজ শেষ করে রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে দেখেন যথাস্হানে রক্ষিত তাঁর মোটরসাইকেলটি নেই।

Manual4 Ad Code

এ ব্যাপারে তিনি এসএমপি শাহপরান (রঃ) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি এন্ট্রি নাম্বার ৬২০, তারিখ ১১/১২/২০১৯।

Manual2 Ad Code

চুরি যাওয়া কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটির রেজিঃ নাম্বার সিলেট-হ-১৩-৯২০২, ইঞ্জিন নাম্বার JZZWEF59781, চেসিস নাম্বার MD2A15BZ8EWF89455.

কোন সহৃদয় ব্যক্তি চুরিকৃত মোটরসাইকেলটির খোঁজ পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন হিফজুর রহমান 01710 -716200.

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930