শিরোনামঃ-

» বালাগঞ্জে বিরল রোগে আক্রান্ত শিশু দুর্জয়ের চিকিৎসায় শিওরখাল গ্রামবাসীর অনুদান

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের চৈতন্দ্র করের ছেলে ৮ মাস বয়সি শিশুপুত্র দুর্জয় কর বিরল রোগে আক্রান্ত রয়েছে।

Manual7 Ad Code

হত দরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় তার চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তায় শিওরখাল গ্রামবাসী ও গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা এগিয়ে এসেছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিওরখাল গ্রামের বাহরাম খানের বাড়িতে শিশু দুর্জয় করের পিতা চৈতন্দ্র কর ও তার পরিবারের কাছে আনুষ্ঠানিক ভাবে গ্রামবাসীর পক্ষে প্রায় ৬০ হাজার টাকা তুলে দেয়া হয়।

Manual8 Ad Code

আর্থিক সহায়তা প্রদানকারীদের মধ্যে যুক্তরাজ্যস্থ শিওরখাল প্রবাসীদের সংগঠন ওয়ান কমিটির পক্ষে ২৮ হাজার টাকা, ১নং ওয়ার্ড যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষে ২১ হাজার ৬শ টাকা ও গ্রামের বাহরাম খানের পরিবারের পক্ষ থেকে ১০ হাজার ৩শ ৩০ টাকা প্রদান করা হয়েছে।

আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. আসলাম খান, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা বাহরাম খান, সভাপতি হাজি মনোহর খান, সহ-সভাপতি হাজি আব্দুল ওয়াহিদ, হাজি নছিব উল্যা, সাধারণ সম্পাদক মো. ছমির আলী, সহ-সাধারণ সম্পাদক মো. লেবু মিয়া, কোষাধ্যক্ষ ইরন খান, সাংগঠনিক সম্পাদক মো. সমছু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুস ছালাম, নুরুল ইসলাম, গ্রামের পূর্বশা যুবসংঘের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সহিদ, সামছুল ইসলাম খান, ফুজায়েল খান সাজু, নাজমুল ইসলাম, মহসিন খান, হাফিজ মামুন আহমদ ও সারওয়ার খান প্রমুখ।

Manual1 Ad Code

শিওরখাল গ্রামের যুক্তরাজ্যস্থ ওয়ান কমিটির পক্ষে আর্থিক অনুদান প্রদানকারীরা হলেন রেজওয়ান আলী কয়েছ, মো. আজাদ খান, আনছার মিয়া, মাওলানা সাদিকুল ইসলাম, মো. ছালেহ্ ইউসুফ খান, মো. লালা মিয়া, মো. বদরুল খান, মো. আলম খান, মো. আক্তার আলী ও আব্দুল বারী।

বিরল রোগে আক্রান্ত শিশু দুর্জয়ের পিতা চৈতন্দ্র কর আর্থিক অনুদান প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছেলের সুস্থতায় সকলের কাছে আর্শিবাদ কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30