শিরোনামঃ-

» বরগুনার তালতলী জেডিঘাটে পেটে বাচ্চাসহ গরু জবাই

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

বরগুনার তালতলীতে জেডিঘাটে পেটে বাচ্চা সহ গরু জবাই করার খবর পাওয়া গেছে এবং তালতলীতে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে।

Manual8 Ad Code

জানা যায়, শনিবার (১৬ নভেম্বর) সকালে তালতলী মাছ বাজার সংলগ্ন জেডিঘাটে এ ঘটনা ঘটে।তালতলী মাছ বাজারে দীর্ঘদিন ধরে রব ও সাদ্দাম জেডিঘাটে গরু জবাই করে মাংস বিক্রি করে আসতেছে।

Manual8 Ad Code

প্রতিদিনের ন্যায়ে শনিবার (১৬ নভেম্বর) সকালে একটি গাভীন গরু জবাই করে কসাইরা পেটে বাচ্চা দেখতে পায়। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে ফেলে। পরে কসাইরা এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বাচ্চা বস্তা ভর্তি করে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে। তৎক্ষনাৎ স্থানিয়রা পুলিশদের খবর দিলে পুলিশ এসে ১নং ওয়ার্ড চৌকিদার মো. হাসান এর জিম্মায় রাখে।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গরু জবাই করা বাচ্চাসহ মাটিতে পুতেঁ রাখার নির্দেশ দেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930