শিরোনামঃ-

» বালাগঞ্জে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৯ | মঙ্গলবার


Manual7 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

Manual1 Ad Code

এ ঘটনায় উজ্জল মিয়া (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে চানপুর গ্রামের সুন্দর আলীর পুত্র।

বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স এর পাশে ওই শিশুটি তার পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করে। শিশুটির বাবা রিক্সা চালায় ও মা বাসা-বাড়িতে কাজ করে।

Manual5 Ad Code

শুক্রবার সন্ধ্যার সময় মেয়েটি প্রাইভেট পড়ে বাসায় যাচ্ছিল তখন যুবকটি তার পিছু পিছু বাসায় যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়। পরিবারের সদস্যরা এসময় বাড়ির বাহিরে ছিল। এই সুযোগে কৌশলে তার কক্ষে প্রবেশ করে ঐ যুবক।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার এস আই অপু দাশ গুপ্ত।

Manual1 Ad Code

এ ঘটনায় তার বাবা আবু বক্কর আলী বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয় বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন- বিষয়টি জানার পর আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031