শিরোনামঃ-

» “শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক” শীর্ষক সিলেট বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০১৯ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

Manual7 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগ, শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি কর্তৃক আয়োজিত “শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক” শীর্ষক সিলেট বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর হোটেল নির্ভানা ইন-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এম.পি।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ (পিপি), সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম।

Manual4 Ad Code

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদার। সভার

Manual6 Ad Code

সভাপতিত্ব করেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলমগীর কবির দোলন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আকরাম উদ্দিন আহমেদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী।

আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031