শিরোনামঃ-

» নবীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে আজিজুর রহমানের যোগদান

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০১৯ | বুধবার

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আজিজুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় থানার বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মো. আজিজুর রহমানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ থানা অফিসার ফোর্স এর আয়োজনে থানা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

Manual3 Ad Code

এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেন নবাগত ওসি মো. আজিজুর রহমান এর হাতে দায়িত্ব হস্তানস্তর করেন।

উক্ত অনুষ্ঠানে থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভূইয়া।

নতুন ওসির যোগদান ও সাবেক ওসির বিদায় অনুষ্ঠান ছাড়াও থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত ওসি মো. আজিজুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

Manual1 Ad Code

তিনি ইতোপূর্বে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে ছিলেন। দায়িত্ব পালনে ওসি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930