শিরোনামঃ-

» শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ; নতুন দায়িত্বে নাহিয়ান-লেখক

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৯ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

Manual1 Ad Code

এর আগে, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, শোভন-রাব্বানীকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে ছাত্রলীগের বর্তমান কমিটি বহাল থাকবে।

পদাধিকার বলে আল নাহিয়ান খান জয় ছাত্রলীগের ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট হওয়ায় সভাপতি আর লেখক ভট্টাচার্য এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক থাকায় তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তারা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাদেরকে দ্রুততম সময়ে ছাত্রলীগের সম্মেলন করার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান কাদের।

উল্লেখ্য, বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

গত ৭ সেপ্টেম্বর দলীয় ফোরামে ছাত্রলীগের শীর্ষ দুই নেতার বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031