শিরোনামঃ-

» গ্রাহক সেবার লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের দু’টি এটিএম বুথের উদ্বোধন

প্রকাশিত: ৩১. জুলাই. ২০১৯ | বুধবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

শাহজালাল ইসলামী ব্যাংকের সুবিদবাজার ও দরগাগেইট শাখার অধীনস্থ মিরবক্সটুলা ব্যাংকের ২টি পৃথক এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (৩১ জুলাই) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ দু’টি বুথের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ফরিদা পারভীন নুরু ও আলহাজ্ব মো. হারুন মিয়া।

এ ছাড়া উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে দরগাহ গেইট শাখার আধুনিকায়ন কাজের সমাপ্তি উপলক্ষ্যে ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক অন্যান্য অতিথিদের নিয়ে কেক ও ফিটা কেটে আধুনিকায়ন কাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Manual1 Ad Code

এ সময় নেতৃবৃন্দরা বলেন- গ্রাহকদের আরো অধিকতর উন্নত ব্যাংকিং সেবা প্রদান এবং ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বতন্ত্র পরিচালক নাজমুল ইসলাম নুরু, বিকল্প পরিচালক আলহাজ্ব রুকন উদ্দিন খান।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট শাখার ব্যবস্থাপক মো. খুরশিদ আলম, উপ-ব্যবস্থাপক হাসিনা আক্তার রুবি, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মো. মদব্বির আহমদ ও উপব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, দরগা গেইট শাখার উপব্যবস্থাপক মোছা. স্বপ্না বেগম, গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক এ কে এম রেজা আহমদ চৌধুরী, বিয়ানীভাজার শাখার ব্যবস্থাপক আহমদ শামীম।

Manual2 Ad Code

দরগাগেইট শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. তোফায়েল ইয়াকুবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের কার্ড ডিভিশনের এ্যসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. রিয়াদ হোসেন, কর্মকর্তা মো. জাহিদুল আলম ছাড়াও সিলেট নগরীর ৩টি শাখার কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031