শিরোনামঃ-

» বিয়ানীবাজারের রায়খাইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৯ | শনিবার

Manual4 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে সেলফলেস ইউ কে এইড এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের ৫ শতাধিক অসহায় দুস্থ রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও তাদের মধ্যে ঔষুধ বিতরণ করা হয়। ইউ কে ভিত্তিক সংগঠন সেলফলেস ইউ কে এইড এর উদ্যোগে রায়খাইল খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ডা.নাঈম আহমদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ফারজানা ইসলাম, ডা. জাহাঙ্গীর আলমসহ সুইডেন, নরওয়ে বাংলাদেশ ও লন্ডনের মেডিসিন, সার্জারি, নাক-কান-গলা, দাঁত, চোখ ও শিশু রোগ বিশেষজ্ঞ ৩২ জন চিকিৎসক।

Manual3 Ad Code

দিনব্যাপী চলা এ ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সেলফলেস ইউ কে এইড এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুস সামাদ চৌধুরী, আয়োজক মঈনুল ইসলাম চৌধুরী ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন গোলাম রব্বানী,শহীদুল ইসলাম চৌধুরী,আবুল কালাম,আফতাব উদ্দিন,ফখরুল ইসলাম, কাওছার আহমদ, শরীফুল ইসলাম চৌধুরী, মাহফুজুর রহমান চৌধুরী, নীলমনী, সৈয়দ আমিন, শাহাদত সুমন সহ প্রমূখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30