শিরোনামঃ-

» পূবালী ব্যাংকের ডিজিএম শফিউল হাসান সংবর্ধিত; ময়মনসিংহ অঞ্চল প্রধান হিসেবে বদলী

প্রকাশিত: ০৩. জুলাই. ২০১৯ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

পূবালী ব্যাংক লিমিটেড সিলেট শাখার উপ মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসানকে ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান হিসেবে বদলী করা হয়েছে। এ উপলক্ষে সিলেট শাখার উদ্যোগে তাকে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ডেপুটি ম্যানেজার সিরাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের ভারপ্রাপ্ত প্রধান উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান।

Manual6 Ad Code

সম্মানিত অতিথি ছিলেন- ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের এজিএম আব্দুল মুমিত চৌধুরী এবং সিলেট পশ্চিম অঞ্চলের এজিএম জামিনুল ইসলাম।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সিলেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার দিপক কুমার খাসনবিশ, প্রিন্সিপাল অফিসার স্যামুয়েল আহমদ, মহিম উদ্দিন, ক্যাশ ইনচার্জ আব্দুল হাই, সিনিয়র অফিসার কবির আহমদ চৌধুরী ও রফিকুল ইসলাম চৌধুরী।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মশিউর রহমান খান বলেন- কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন শফিউল হাসান চৌধুরী। যার ফলস্বরূপ ব্যাংক কর্তৃপক্ষ তাকে ব্যাংকের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। তিনি তার সেই দায়িত্বপালনে আরো আন্তরিক হবেন এমনটাই আমরা প্রত্যাশা করি। তিনি ব্যাংকের বৃহত্তর স্বার্থে যে কোন ত্যাগ স্বীকার করতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

বিদায়ী অতিথির বক্তব্যে ডিজিএম চৌধুরী মো. শফিউল হাসান বলেন- পূবালী ব্যাংকের দীর্ঘ চাকুরি জীবনে আমি সব সময় চেষ্টা করেছি গ্রাহকদের কাঙ্খিত সেবা দেওয়ার। আর সেই লক্ষ্যেই আগামী দিনগুলোতেও যেন কাজ করে যেতে পারি। তিনি সিলেটের দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করায় ব্যাংকের প্রিন্সিপাল অফিস সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031