শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত; ৪ দিনব্যাপী কর্মসূচীর ঘোষণা

প্রকাশিত: ২০. জুন. ২০১৯ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা২ এর ক্লজ “এফ” প্রভাইসো বিলুপ্ত প্রস্তাবের প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সাধারণ সদস্যদের নিয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২টায় বার হল‌ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় সভাপতিত্ব করেন- অত্র বারের সভাপতি এডভোকেট মো. আবুল ফজল এবং সঞ্চালনায় ছিলেন- বারের সাধারণ  সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন।

সভায় সম্প্রতি মহান জাতীয় সংসদে২০১৯-২০‌ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসোটি বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, আয়কর আইনজীবীদের কার্যক্রম ও আচরণ সুশৃঙ্খল রাখার জন্য ২০০৬ সালের অর্থ আইনের মাধ্যমে আয়কর অধ্যাদেশে “Provided that such an Income tax practitioner shall be a member of any registered Taxes Bar Association” প্রভাইসোটি সন্নিবেশিত করা হয়েছিল।

বাংলাদেশে ৬৪টি আয়কর আইনজীবী সমিতি রয়েছে। এই আইনজীবী সমিতিগুলোতে ১৮ হাজারেরও অধিক আয়কর আইনজীবী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত রয়েছেন।

Manual3 Ad Code

উক্ত প্রভাইসোর উপর ভিত্তি করে আয়কর আইনজীবী সমিতিগুলো আয়কর আইনজীবীদের নিয়ন্ত্রণ করে থাকে।

প্রভাইসোটি বিলুপ্ত হলে  আয়কর আইনজীবীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন এবং তাদের নিয়ন্ত্রণহীন কার্যকলাপ বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, ফলশ্রুতিতে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন- সর্বজনাব মো. আবিদ আলী চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা‌, বারের সহ-সভাপতি এডভোকেট  সমর বিজয় সী শেখর, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. মাহমুদুর রহমান, মো. শফিকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, এডভোকেট পরীক্ষীত, এন্দ মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. বাহাউদ্দিন, মো‌. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু‌, মো.  আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম‌ রিপন, এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে ৪ দিনব্যাপী কর্মসূচি গৃহীত হয়। তা হলো-

Manual8 Ad Code

২৩/০৬/২০১৯ তারিখ, রবিবার বেলা ২ঘটিকায় হাউজিং এষ্টেস্থ কর অঞ্চলের সামনে মানববন্ধন, ২৫/০৬/২০১৯ তারিখ, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ২৬/০৬/২০১৯ তারিখ, বুধবার বেলা ২ ঘটিকায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাথে প্রেস কনফারেন্স ও ২৭/০৬/২০১৯ তারিখ, বৃহস্পতিবার আয়কর আইনজীবীদের পূর্ণ দিবস কর্মবিরতি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930