শিরোনামঃ-

» টুইটার অ্যাকাউন্ট হ্যাক, পোস্ট ‘লাভ পাকিস্তান’!

প্রকাশিত: ১১. জুন. ২০১৯ | মঙ্গলবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ টুইটার অ্যাকাউন্ট বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের, অথচ তাতে ইমরান খানের ছবি পোস্ট করা আর লেখা ‘লাভ পাকিস্তান’। বুঝতে কিছু বাকি থাকে? মাইক্রোব্লগিং সাইট টুইটারে দারুণ সক্রিয় অমিতাভ বচ্চন। তাঁর টুইটার অ্যাকাউন্টের ওপর নজর পড়েছে হ্যাকার গ্রুপের।

Manual3 Ad Code

সোমবার (১০ জুন) রাতে তাঁর অ্যাকাউন্ট হাতিয়ে নেয় পাকিস্তানপন্থী তুরস্কের হ্যাকার গ্রুপ আইলদিজ টিম। সেখান থেকে একাধিক টুইটও করা হয়। এর মধ্যে ভারতবিরোধী পোস্ট ছিল।

Manual1 Ad Code

সোমবার (১০ জুন) রাত সাড়ে ১২টার দিকে অবশ্য ওই অ্যাকাউন্ট উদ্ধার করা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, মেগাস্টারের টুইটার হ্যাক করে গোটা বিশ্ব, বিশেষ করে আইসল্যান্ডকে সাইবার হামলার হুমকি দিয়েছে ওই গোষ্ঠী। একটি পোস্টে বলা হয়, ‘সারা বিশ্বের প্রতি গুরুত্বপূর্ণ ঘোষণা! তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ড প্রজাতন্ত্রের দায়িত্বজ্ঞানহীন আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মৃদুভাষী হলেও বড় লাঠি নিয়ে চলি। এই কারণে বড়সড় সাইবার হামলা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আইলদিজ টিম টার্কিশ সাইবার আর্মির একটি দল।’

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031