শিরোনামঃ-

» জিন্দাবাজারে জালনোট সনাক্তকরণে উত্তরা ব্যাংকের সচেতনতামূলক প্রচারনা

প্রকাশিত: ২৩. মে. ২০১৯ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ এলাকায় জাল নোট সনাক্তকরণে গ্রাহক ও সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব জিন্দাবাজারে অবস্থিত উত্তরা ব্যাংকের শাখা প্রাঙ্গণে শাখার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট জাল না সঠিক তা সনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। এই সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে সিলেট শহরের সাধারণ মানুষ ও ব্যাংকের গ্রাহকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ।

উত্তরা ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডিজিএম মো. ইব্রাহিম উদ্দিনের তত্ত্বাবধানে জালনোট সনাক্তকরণে জনসচেতনতামূলক মাল্টিমিডিয়া প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ।

Manual8 Ad Code

সাধারণ মানুষজন যাতে সহজে জাল নোট সনাক্ত করতে পারে তার জন্য তারা নানাধরনের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট শাখার ডিজিএম ও ব্যবস্থাপক মো. আহসান উল্যাহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031