- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» সিলেটের এনাম সহ ৩ পাচারকারী গ্রেফতার র্যাবের হাতে
প্রকাশিত: ১৭. মে. ২০১৯ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ অবৈধভাবে ইউরোপে প্রেরণকালে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশী নিহতের ঘটনায় সিলেটের আলোচিত এনাম সহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শরীয়তপুর জেলার আক্কাস মাতুব্বর (৩৯), সিলেট জেলার এনামুল হক তালুকদার (৪৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুর রাজ্জাক ভূইয়া (৩৪) ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইউরোপে পাঠানোকালে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি নিহত হয়েছেন।
এ ঘটনায় ওই পাচারের সঙ্গে জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত আছে।
এই সংঘবদ্ধ চক্রটি বিদেশি চক্রের যোগসাজসে অবৈধভাবে ইউরোপে লোক প্রেরণ করে আসছে।
এই সিন্ডিকেটটি ৩টি ধাপে কাজগুলো করতো।
প্রথমে তারা বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিকে নির্বাচন করে, পরে বাংলাদেশ হতে লিবিয়ায় প্রেরণ করে। সেখান থেকে ইউরোপ প্রেরণ করে।
প্রসঙ্গত, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় একজন বাংলাদেশি মারা গেছেন এবং ৩৯ জন নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। এ ঘটনায় ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নোয়াখালীর ৩ ভাইয়ের একটি চক্র এবং সিলেটের অসাধু ট্রাভেল এজেন্সিগুলো মানব পাচারের সঙ্গে জড়িত বলে শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর