শিরোনামঃ-

» কাতারে সুজানগর ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১২. মে. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code

কাতার থেকে জয়নাল আবেদীন আজাদঃ কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার বড়লেখা সুজানগর এলাকাবাসীদের আঞ্চলিক সংগঠন সুজানগর ফাউন্ডেশন কাতার এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘রামাদ্বানের তাৎপর্য-শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ মে) কাতারের রাজধানী দোহার আল আসমাকস এর নিউ আল জামান হোটেল এর হলরুমে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের (এডমিন) সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা আব্দুল কাদির সাহেব।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ছাদিক মিয়া, এনামুজ্জামান এনাম, হাজ্বী রজব উদ্দিন, জামাল আহমেদ, শরিফুল হক সাজু, লোকমান হোসেন, জাকারিয়া আহমেদ, আব্দুল হক, সেবুল আহমেদ, আব্দুল রাজ্জাক।

Manual8 Ad Code

এছাড়া মাহফিলে ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আলোচনা সভা ও ইফতার মাহফিলের শেষ পর্যায়ে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031