শিরোনামঃ-

» ফখরুলের শুণ্য আসনে নির্বাচন ২৪ জুন

প্রকাশিত: ০৮. মে. ২০১৯ | বুধবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য ঘোষিত  বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ২৪ জুন।
এ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের কথা ভাবছে ইসি।

বুধবার (৮ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের যু্গ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

Manual2 Ad Code

আসাদুজ্জামান বলেন- বগুড়া-৬ আসনে ২৪ জুন ভোট গ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। যাচাই-বাছাই ২৭ মে। প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন এবং প্রতীক বরাদ্দ ৪ জুন।

Manual5 Ad Code

তিনি আরো বলেন- ভোট গ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সকাল ৮টার পরিবর্তে এ আসনে সকাল ৯টায় ভোট শুরু হবে। বিকেল ৪টার পরিবর্তে ভোট গ্র্রহণ শেষ হবে বিকেল ৫টায়।

Manual2 Ad Code

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেন। কিন্তু নির্বাচনের আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না হয় তাহলে সেই আসনটি শূন্য ঘোষণা করে ইসি। মির্জা ফখরুল শপথ গ্রহণ না করায় পুনরায় এই আসনে নির্বাচন করতে যাচ্ছে ইসি।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৬৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031