শিরোনামঃ-

» নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে বাংলাদেশ মেন’স রাইটস্ ফাউন্ডেশন’র মানববন্ধন

প্রকাশিত: ১৭. এপ্রিল. ২০১৯ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি’র যৌন নিপীড়ক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবধিকার সংস্থা বাংলাদেশ মেন’স রাইটস্ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ জজকোর্ট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ মেন’স রাইটস্ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আনিচুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেন’স রাইটস্ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট সাদেক আহমদ সাজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন রূপক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইফতেখার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যডভোকেট মো. মাজেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আজিজ সাকিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দীন, কার্যনির্বাহী সদস্য অ্যডভোকেট ফোরাহীম হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

অন্যান্যোর মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন- অ্যডভোকেট আলী মোস্তফা মিশকাতুর নূর, অ্যডভোকেট মো. মামুন রশীদ, অ্যাডভোকেট মঈনউদ্দীন আহম্মেদ, অ্যাডভোকেট দিলীপ কুমার দেব, অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, অ্যাডভোকেট ইকবাল আহমেদ, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মহাম্মদ আলী, অ্যাডভোকেট কাওসার খান, অ্যাডভোকেট ফাহিম ইসলাম, অ্যাডভোকেট ফয়জুর রহমান ফয়েজ, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ, অ্যাডভোকেট জহুরা জেসমিন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক’ এর মহানগর সেক্রেটারী নাজিম উদ্দীন, সহ-সভাপতি কউছার আহমদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সচেতন নাগরিক সমাজ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে বক্তরা- নুসরাত জাহান রাফি’র উপর যৌন নিপীড়ন ও আগুন দিয়ে হত্যার তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের বিচারপূবক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930