শিরোনামঃ-

» বদরুজ্জামান সেলিমের দোকানে হামলা; সিলেট মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০১৯ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা।

Manual7 Ad Code

শুক্রবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বলেন- নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

কিন্তু শুক্রবার রাতে সরকার দলীয় কতিপয় সন্ত্রাসী তাদের আভ্যন্তরীণ সংঘর্ষের জের ধরে জিন্দাবাজারে অবস্থিত বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Manual8 Ad Code

সরকার দলীয় সন্ত্রাসীরা নিজেরা মারামারি করবে আবার বিরোধী রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাবে তা কোনভাবে মেনে নেয়া যায়না।

সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি দাবী জানান। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930