শিরোনামঃ-

» সিলেটে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমদ

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরীকে (৪৪) আটক করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (০৩ এপ্রিল) বিকেলে নগরের তেলিহাওর নর্থইস্ট ইউনিভার্সিটির সামনে থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

ইশতিয়াক আহমদ চৌধুরী জকিগঞ্জ পিল্যাকান্দি গ্রামের মৃত সায়েক আহমদ চৌধুরীর ছেলে ও নগরের উপশহর এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত।

Manual7 Ad Code

র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- বুধবার (৩ এপ্রিল) বিকালে অভিযান চালিয়ে ইশতিয়াক-কে আটক করে সিলেট কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তিনি চেক জালিয়াতির একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ১ বছর ধরে পলাতক ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930