শিরোনামঃ-

» বালাগঞ্জে মধ্যরাতে ডাকাতদের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৯ | রবিবার

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি মোমিন মিয়াঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি গ্রামে শনিবার (৩০ মার্চ) ডাকাতির ঘটনা ঘটেছে।

জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গৃহকর্তা সুরমান আলীর ঘরে একদল ডাকাত হানা দেয়।

Manual5 Ad Code

এসময় পরিবারের লোকজনের চিৎকারে পাশের কক্ষে থাকা সুরমান আলীর পুত্র দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন ছুটে আসেন।

Manual3 Ad Code

এসময় ডাকাতদের সাথে শাহাব উদ্দিনের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।

Manual8 Ad Code

তার পরিবারের লোকজন জানিয়েছেন ডাকাত দল কয়েকটি মোবাইল, চার্জার লাইট এবং কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এদিকে, মারাত্মক রক্তাক্ত শাহাব উদ্দিনকে সিলেটে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় আহত গৃহকর্তা সুরমান আলী এবং তার ভাই ওয়াহাব আলী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন এবং ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিনের মৃতদেহ ময়না তদন্তের অপেক্ষায় রয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন।

Manual4 Ad Code

তিনি বলেন, ধারণা করা যাচ্ছে এটি ডাকাতি না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930