শিরোনামঃ-

» ১ সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২০. মার্চ. ২০১৯ | বুধবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর প্রাণহানির ঘটনায় আগামী ১ সপ্তাহের মধ্যে সুপ্রভাত পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২০ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।বাসচাপায় আবরারের নিহত হওয়ার বিষয়টি বুধবার (২০ মার্চ) সকালে আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত তাকে আবেদন আকারে কোর্টে নিয়ে আসার নির্দেশনা দিলে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

Manual3 Ad Code

সেই রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেন আদালত।

রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি নিহত আবরারের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।

Manual6 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় ‘সুপ্রভাত’ নামে একটি বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30